1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি

কালিগঞ্জে এসএসসি ও দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা দিয়েছে ইজি টক একাডেমি ও এনআরবিসি ব্যাংক

মোঃ ইউনুছ আলী
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ইজি টক একাডেমি ও এনআরবিসি ব্যাংক পিএলসি কালিগঞ্জ সাব-ব্রাঞ্চের যৌথ উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষা-২০২৫ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারস্থ চৌধুরী প্লাজার ইজি টক একাডেমি প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সংবাদকর্মী আহমেদ সাঈদের উপস্থাপনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কাজ শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার সহকারী পরিচালক জুবায়েরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন-জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, তরুণ ব্যবসায়ী ও রাজনীতিবীদ জুবায়ের আহমদ, কসকনকপুর গাজির মোকাম দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নজমুল হক, ইজি টক একাডেমির প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান ও এনআরবিসি ব্যাংক কালিগঞ্জ সাব-ব্রাঞ্চের ম্যানেজার ইমাম হাসান।
এছাড়াও অনুষ্ঠানে ইজি টক একাডেমির পরিচালক মাহবুবুর রহমান, মো. মুহি উদ্দিন, মো. খলিলুর রহমান, এনআরবিসি ব্যাংকের কর্মকর্তা মো. আল আমিন, আসিফ মিয়া, শাকিল আহমদ, সুব্রত বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবসায়ী ও সমাজের গুণীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে ইংরেজি শিক্ষা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। এ অঞ্চলে ইজি টক একাডেমির শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একইসঙ্গে বিদেশে পড়াশোনার জন্য শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের প্রয়োজনীয়তার বিষয়েও বক্তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ তিন শতাধিক মেধাবী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে আত্মবিশ্বাসী হতে উৎসাহিত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট