1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসির ফল প্রকাশ আজ, জকিগঞ্জে ২৩ শতাধিক শিক্ষার্থীর অপেক্ষা জকিগঞ্জে বিদ্যুৎ আসা-যাওয়ার নেপথ্যে কী, জানালেন ডিজিএম জকিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার-২ স্পেনে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জকিগঞ্জের জুয়েল হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত জকিগঞ্জে সীমান্ত ভাঙন পরিদর্শনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক জকিগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে আন্তঃকলেজ বিতর্ক অনুষ্ঠিত জকিগঞ্জে বালাউট ছাহেব বাড়ীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু সেবা ক্যাম্প জকিগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ রেলপথে যুক্ত হবে জকিগঞ্জ-কানাইঘাট, শুরু হচ্ছে সম্ভাব্যতা সমীক্ষা

এসএসসির ফল প্রকাশ আজ, জকিগঞ্জে ২৩ শতাধিক শিক্ষার্থীর অপেক্ষা

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। ফল প্রকাশকে ঘিরে জকিগঞ্জ উপজেলার পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে অপেক্ষা ও উৎকণ্ঠা। নির্ধারিত সময়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।

জানা গেছে,চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়। সাধারণ শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে, দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২৪ মে।

সারাদেশের মতো জকিগঞ্জ উপজেলাতেও এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়া মাসব্যাপী এ পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী সম্পন্ন হয়।

জানা গেছে, চলতি বছরে জকিগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় ১ হাজার ৫৪৫ জন, দাখিল পরীক্ষায় ৬৯৫ জন এবং এসএসসি ভোকেশনাল শাখায় ১১৯ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষায় অংশ নেয়।

এসএসসি পরীক্ষার্থীরা জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জকিগঞ্জ গার্লস হাই স্কুল, ইছামতি উচ্চ বিদ্যালয় ও হাফিজ মজুমদার বিদ্যানিকেতন কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এছাড়া জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসা ও ইছামতি কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়।

ফল প্রকাশের সময় ঘনিয়ে আসায় জকিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার আশায় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও অপেক্ষায় রয়েছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারবেন। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমেও ফলাফল জানার সুযোগ থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট