1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময়

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

জকিগঞ্জের ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের লামারগ্রাম গ্রামের কদমতলা এলাকায় সনাতন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন যুব মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উক্ত ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজার।

রোববার (৪ অক্টোবর) এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদারের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক সুবিধার বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি এলাকার উন্নয়ন পরিকল্পনা, সামাজিক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন যুব মজলিস খলাছড়া ইউনিয়ন শাখার সভাপতি মো. আতাউল্লাহ বাহার এবং খেলাফত মজলিসের ৭ নম্বর ওয়ার্ড শাখার সেক্রেটারি মো. আলী আহমদ।

মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে জিতেন্দ্র রায়, সঞ্জয় রায়, মনজয় রায়, জয়ন্ত রায়, দিবাকর রায়সহ এলাকার বিশিষ্ট মুরব্বিরা উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ, নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়ন এবং ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট