1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা

জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই

রহমত আলী হেলালি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সিলেটের জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাজলসার ইউনিয়নের আটগ্রাম এলাকার নওয়াগ্রামের পীরকোণায় এ ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্র,কাপড়চোপড়, খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার দুটির দাবি, অগ্নিকাণ্ডে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নওয়াগ্রামের রুশনা বেগম ও তাঁর প্রতিবেশী আব্দুল কাদিরের বাড়িতে আগুন লাগে। আগুনের সূত্রপাত নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। কেউ কেউ রুশনা বেগমের স্বামী ডালু মিয়ার সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন। আবার আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকে বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লাগতে পারে বলে মনে করছেন। তবে আগুনের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ায় রুশনা বেগম ও আব্দুল কাদিরের বসতঘর দুটি রক্ষা করা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে জকিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হয়।

প্রতিবেশী বাড়ির বাসিন্দা বদরুল মুহুরী জানান, আগুন লাগার পরপরই তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে ঘরগুলো রক্ষা করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভান।

জকিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার কামাল পাশা জানান, অগ্নিকাণ্ডের তাৎক্ষণিক কারণ জানা যায়নি। তবে এ ঘটনায় দুটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট