1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন এমপি আবুল হাসানের আহ্বানে জকিগঞ্জে ছাত্র মজলিসের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান হালাল উপার্জন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জকিগঞ্জে নতুন ব্যবসায়িক সংগঠন সর্বস্তরের মানুষকে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত করতে হবে: এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ

জকিগঞ্জে রামাদ্বানে ৫টি মসজিদে ইফতার ও দোয়া মাহফিল করবে বৃহত্তর জিয়াপুর প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২

জকিগঞ্জ উপজেলার বৃহত্তর জিয়াপুর এলাকার প্রবাসীদের সংগঠন ‘বৃহত্তর জিয়াপুর প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ’ এবারের পবিত্র রামাদ্বান মাসকে ঘিরে ব্যতিতক্রমধর্মী আয়োজন করেছে। আগামী রামাদ্বান মাসে পরিষদ-এর পক্ষ থেকে বৃহত্তর জিয়াপুর এলাকার মোট ৫টি মসজিদে ইফতার ও দোয়া মাহফিল-এর আয়োজন করেছে।
তন্মধ্যে সোমবার দ্বিতীয় রামাদ্বান দক্ষিণ জিয়াপুর জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া রামাদ্বান মাসের প্রথম শুক্রবার জিয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদ, দ্বিতীয় শুক্রবার উত্তর জিয়াপুর (পাগলীপার) জামে মসজিদ, তৃতীয় শুক্রবার মঙ্গলপুর জামে মসজিদ ও ২৭শে রামাদ্বান হিজনগর জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এ সকল ইফতার ও দোয়া মাহফিলে দেশে অবস্থানরত পরিষদের নেতৃবৃন্দ, এলাকার আলেম-ওলামা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লিয়ানে কেরাম উপস্থিত থাকবেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়ন পরিষদ-এর নবনির্বাচিত চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ রায়হান।
বিষয়টি নিশ্চিত করেছেন বৃহত্তর জিয়াপুর প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ-এর সভাপতি সৌদী আরব প্রবাসী মোঃ খছরুল আমিন চৌধুরী (সাহেল)।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট