1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে প্রবীণ মাওলানাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,থানায় মামলা জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচি জকিগঞ্জ থানার ওসির সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা কানাইঘাটের দুর্গম দনা এলাকায় বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ রোগী জকিগঞ্জে ১০ দিনে সুরমা-কুশিয়ারায় তিন ভাঙন আটগ্রামে ডাইক বিলীন, গদাধরে সড়ক ধস, ভাখরশালে ভূখণ্ড হারানোর শঙ্কা সংসদে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভালোবাসায় সিক্ত মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এনসিপি”র শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটিতে শিব্বির আহমদ

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সহযোগি সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় আহবায়ক কমিটির নির্বাহী সদস্য হয়েছেন শিব্বির আহমদ। সোমবার (২০ অক্টোবর) জাতীয় শ্রমিক শক্তির সদস্য সচিব ঋআজ মোর্শেদ স্বাক্ষরিত এক পত্রে তাকে ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটিতে সদস্য করা হয়।
এতে বলা হয়- এই আহবায়ক কমিটি আগামী ১ বছর উক্ত শ্রমিক সংগঠনের গঠনতন্ত্র ও ইশতেহার প্রণয়ন, কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক বিস্তারের কার্যক্রম পরিচালনা করবে।
শিব্বির আহমদ সিলেটের জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের মজলি (গঙ্গাজল) গ্রামের বাসিন্দা। তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র হয়ে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা যায়।
এদিকে সংগঠক শিব্বির আহমদকে জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য হিসেবে মনোনীত করায় কেন্দ্রীয় কমিটির আহবায়ক মাজহারুল ইসলাম ফকির ও সদস্য সচিব ঋআজ মোর্শেদসহ সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন শিব্বির আহমদ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট