1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল

জকিগঞ্জের ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীকে সানুনান্দ সংবর্ধনা প্রদান

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের অন্তর্গত মুন্সীপাড়া গ্রামে অবস্থিত ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক এক কৃতি শিক্ষার্থীকে সানুনান্দ সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিকাল ২ ঘটিকায় বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী গুলজার আহমদ পিএইচডি ডিগ্রী অর্জনে আমেরিকা গমন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আহমদের সভাপতিত্বে ও শিক্ষক আশফাক আহমদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবীদ, সমাজসেবী ও শিক্ষানুরাগী মাওলানা মোস্তফা আহমদ আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলানা ফারুক আহমদ, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক কৃতি ছাত্র গুলজার আহমদ, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন ডা. খোবেব আহমদ জাবের, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাজমুস সাকিব ও তাওহিদা জান্নাত।
এছাড়াও অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি গুলজার আহমদ-এর মমতাময়ী মা ও সহধর্মিণী বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি গুলজার আহমদকে ক্রেস্ট ও উপহার প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট