1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মানুষ মানুষের জন্য তাঁর জ্বলন্ত উদাহরণ ফরাজত আলী চৌধুরী ফাউন্ডেশন— মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান

জকিগঞ্জের খলাছড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা শাখার অন্তর্গত ৪নং খলাছড়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিকেলে স্থানীয় ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের সুরা সদস্য মাস্টার জমির উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
জামায়াত নেতা আবুল কালাম আজাদ ও হোসাইন আহমদের যৌথ উপস্থাপনায় আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়বে আমীর মাওলানা আনোয়ার হোসাইন খাঁন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা মাসুক আহমদ, জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সারওয়ার হোসাইন, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুস সবুর খান, খলাছড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা এনামুল হক, আমেরিকা প্রবাসী মাওলানা মাষ্টার আহমদ আলী, মাওলানা নিজাম উদ্দিন ও প্রধান শিক্ষক আব্দুল হামিদ প্রমূখ।
সভায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা খলিলুর রহমান, খলাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, মাষ্টার আবুল হাসেম, ইউপি সদস্য বুরহান উদ্দিন ও ইউপি সদস্য ছফর উদ্দিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদিল মোহাম্মদ আহাদ, মাহমুদুল হাসান, হাফিজ জোবায়ের আহমদ, সিরাজ উদ্দিন, নজরুল ইসলাম, আফতাব আহমদ, বাবুল আহমদ, মহি উদ্দিন শাহিন ও জয়নুল আবেদীন প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট