1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ বাস্তবায়নে বিশেষ সভা জকিগঞ্জের ইছামতি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জকিগঞ্জ-কানাইঘাটের নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ নতুন সম্ভাবনা তৈরি করবে–মুফতি মুহাম্মদ আবুল হাসান এমপি জকিগঞ্জে বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার সারাদেশের ন্যায় জকিগঞ্জে ফারিয়ার মানববন্ধন জকিগঞ্জে ভারতীয় মদসহ আটক ১ জকিগঞ্জে পিঠা উৎসবে ফাহিম আল্ চৌধুরীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ— মুফতি আবুল হাসান এমপি আল-মাদানী পরিষদ আমলশীদ এর অফিস উদ্বোধন সম্পন্ন

জকিগঞ্জে নুমান হত্যাকান্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনে মানববন্ধন

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের নিরীহ ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখা।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে জকিগঞ্জ শহরের এম এ হক চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আমান উল্লাহ ইমন।
ইসলামী ছাত্র আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক তারেক আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হেকিম মো. শিহাব উদ্দিন, সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য জুবায়ের আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন উপজেলা সাধারণ সম্পাদক মো. ইজ্জাদ, আল-ইসলাহ নেতা মাওলানা কবির আহমদ, ইসলামী যুব আন্দোলন উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ ও নিহত নুমান উদ্দিনে ছোট ভাই রিয়াজ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক উবায়দুর রহমান, দাওয়াহ সম্পাদক সৈয়দ মারজান আহমদ ও মিজানুর রহমান কামরান প্রমুখ।
বক্তারা বলেন, “ব্যবসায়ী নোমান আহমদকে নৃশংসভাবে হত্যা করা হলেও এখনো প্রকৃত সকল খুনিদের আইনের আওতায় আনা হয়নি। তদন্তে বিলম্ব ও রহস্যজনক নীরবতায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।” তারা আরও বলেন, “এ হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয়-এর পেছনে রয়েছে পরিকল্পিত ষড়যন্ত্র। প্রশাসন যদি দ্রুত প্রকৃত খুনিদের গ্রেফতার ও বিচার না করে, তবে জকিগঞ্জবাসী কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট