1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের অবহেলিত জামালপুরে মানবিক উদ্যোগ, বিনামূল্যে চিকিৎসা পেলেন ৬৫০ জন ক্যান্সার আক্রান্ত আবুল কালামের পাশে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট, অপারেশনের জন্য আর্থিক সহায়তা আল্লামা বালাউটি ছাহেব (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়নে শুক্রবার মতবিনিময় সভা জকিগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫, চারজন বিভিন্ন মামলার আসামি ৩ ডিসেম্বর জকিগঞ্জ সফরে আসছেন জাতীয় সংসদের স্পিকার, অনুষ্ঠান সফল করতে এমপি আবুল হাসানের আহ্বান স্পিকারের জকিগঞ্জ সফর সফল করতে খেলাফত মজলিসের যৌথ দায়িত্বশীল সমাবেশ জকিগঞ্জের গঙ্গাজল সিরাজপাড়া গ্রামে ফিরোজ আলী মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন জকিগঞ্জে কৃষিকার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রশ্ন, ভোগান্তিতে কৃষকেরা লন্ডনে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র ‘জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল দিবস’ পালন জকিগঞ্জে প্রবীণ মাওলানাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,থানায় মামলা

জাতিসংঘের ইয়ুথ ফোরামে যাচ্ছেন জকিগঞ্জের হাবিবুর রহমান মাসরুর

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

আমেরিকার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আগামী ১৬-১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য ইকোসক ইয়ুথ ফোরামে আমন্ত্রণ পেয়েছেন জকিগঞ্জের গঙ্গাজল খাদিমান নিবাসী, মাওলানা কারী সামছুল ইসলামের পুত্র, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী হাবিবুর রহমান মাসরুর।
তিনি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ইকোসক ইয়ুথ ফোরাম ২০২৪ এ বিশ্বের তরুণদের সাথে টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচনসহ নানাবিষয়ে আলোচনায় অংশ নিবেন। আগামী ১২ এপ্রিল বাংলাদেশ থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে তিনি রওয়ানা হবেন।
হাবিবুর রহমান মাসরুর গেলবছরও আমেরিকার হারিকেন আইল্যান্ডে লিডারশীপ প্রোগ্রামে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিলেন। তাঁর এমন সাফল্যে এলাকাবাসী আনন্দিত।
হাবিবুর রহমান মাসরুর কওমী মাদরাসায় শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলূম ও দারুল উলূম দেওবন্দে পড়াশোনা করেছেন।
পাশাপাশি চাপঘাট রহিমপুর সুন্নী দাখিল মাদরাসা থেকে দাখিল এবং গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদরাসা থেকে আলিম পরীক্ষা দিয়ে পরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
তিনি জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট, লিডারশীপসহ নানাবিষয়ে লাজ করে থাকেন।
তিনি জকিগঞ্জসহ দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট