1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক

জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল নওয়ারপাড়া নিবাসী, জামেয়া ইসলামিয়া ফয়জে আম মুনশীবাজারের সাবেক শিক্ষক মাওলানা খলিলুর রহমানের সহধর্মিণী এবং জামেয়ার ফাযিল মাওলানা ফরিদ আহমদের শ্রদ্ধেয়া মাতা ইন্তেকাল করেছেন। রবিবার (১ নভেম্বর ২০২৬) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে জামেয়ার ফুযালা ও আবনাদের সংগঠন ‘আল গাফফার পরিষদ’।

পরিষদের সভাপতি শায়খুল হাদীস মাওলানা শফিকুর রহমান জালালাবাদী ও সেক্রেটারি শায়খুল হাদীস মাওলানা মাহমুদ হোসাইন বারঠাকুরীসহ পরিষদের সদস্যরা এক যৌথ শোকবার্তায় মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুমা ছিলেন একজন পরহেজগার, মুত্তাকী, সালেহা ও ইবাদতগুজার নারী। তাঁর ইন্তেকালে পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে যে শোক সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। তাঁর মৃত্যুতে পরিবার একজন প্রিয়জনকে হারিয়েছে।

তাঁরা আরও বলেন, প্রিয়জন হারানোর এই শোক ও শূন্যতা পূরণ হওয়ার নয়। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন মরহুমার জীবনের সকল নেক আমল কবুল করেন, ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক ও সবরে জামিল দান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট