1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক

লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময়

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জকিগঞ্জ উপজেলার ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের লামারগ্রাম এলাকার বনতেরাপুর গ্রামে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুব মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহমদ উল্লাহ গুলজার।

মঙ্গলবার (৬ অক্টোবর) এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সুযোগ-সুবিধা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন বাবুলাল বিশ্বাস, জয়নুল ইসলাম, মস্তাক আহমদ, হাফিফ আব্দুল মালিকসহ এলাকার অন্যান্য মুরব্বি ও বাসিন্দারা।

মতবিনিময় শেষে আহমদ উল্লাহ গুলজার স্থানীয়দের সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন সড়ক পরিদর্শন করেন এবং বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে খোঁজখবর নেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট