1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র ‘জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল দিবস’ পালন জকিগঞ্জে প্রবীণ মাওলানাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,থানায় মামলা জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচি জকিগঞ্জ থানার ওসির সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা কানাইঘাটের দুর্গম দনা এলাকায় বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ রোগী জকিগঞ্জে ১০ দিনে সুরমা-কুশিয়ারায় তিন ভাঙন আটগ্রামে ডাইক বিলীন, গদাধরে সড়ক ধস, ভাখরশালে ভূখণ্ড হারানোর শঙ্কা সংসদে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভালোবাসায় সিক্ত মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল

সিলেট-৫ আসনে জাপার মনোনয়ন পেলেন সাইফুদ্দিন খালেদ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে তিনি বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন। সাইফুদ্দিন খালেদ জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত মনোনয়নপত্র তার হাতে তুলে দেওয়া হয়েছে।

সাইফুদ্দিন খালেদ জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের গঙ্গাজল গ্রামের বাসিন্দা। তিনি জাতীয় পার্টির একজন আলোচিত নেতা ও একজন সমাজসেবী ও শিক্ষানুরাগী হিসাবে এলাকায় ব্যাপক পরিচিত।
জানা যায়, এ আসনে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ ও সিলেট-৫ আসনের সাবেক এমপি সেলিম উদ্দিন।
অবশ্য তিনি সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের জন্যও দলীয় মনোয়ন সংগ্রহ করেছিলেন। তবে সিলেট-৫ আসনে সাইফুদ্দিন খালেদের দলীয় মনোনয়ন নিশ্চিতের পর এখন সেলিম উদ্দিন কেবল সিলেট-৬ আসন থেকেই জাতীয় পার্টির প্রার্থী হিসাবে নির্বাচন করতে পারেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট