1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট

জকিগঞ্জের চৌধুরী বাজারে প্রবাসী ঐক্য ফোরামের অফিস উদ্বোধন, শোকসভা ও দোয়া মাহফিল

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪

জকিগঞ্জে প্রবাসী ঐক্য ফোরাম, চৌধুরী বাজার-এর আনুষ্ঠানিক অফিস উদ্বোধন ও এলাকার মুরদেগানদের রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৫ জুলাই) বাদ জুম্মা খতমে কুরআন শেষে স্থানীয় চৌধুরী বাজারে ফোরামের অফিস উদ্বোধন এবং শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ফোরামের সাবেক আহবায়ক ওমান প্রবাসী সাব্বির আহমদ-এর সভাপতিত্বে ও বাস্তবায়ন কমিটির সদস্য শিক্ষক ছিদ্দিকুর রহমানের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বাস্তবায়ন কমিটির সদস্য হাফিজ ফারুক আহমদ।
ফোরামের সহ সাধারণ সম্পাদক সিঙ্গাপুর প্রবাসী জামিল আহমদের স্বাগত বক্তব্যে সূচীত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আম্বিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ স্বপন, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, ইউপি সদস্য ফারুক আহমদ ফুরুক, চৌধুরী বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী ও সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল আহাদ, জামুরাইল গ্রামের মুরব্বী কুতুব উদ্দিন ও ব্যবসায়ী হাফিজ ফারুক আহমদ প্রমূখ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফয়জুল হক, কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলী, কামালপুর পীরকোনা জামে মসজিদের ইমাম মাওলানা মাশহুদুর রহমান, কামালপুর গ্রামের মুরব্বী নুরুল ইসলাম (লালই মিয়া), জামুরাইল গ্রামের মুরব্বী মোঃ আব্দুস ছালাম ও কড়ইমুড়া গ্রামের মুরব্বী সুরুজ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে স্থানীয় চৌধুরী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা সিরাজুল ইসলাম দোয়া পরিচালনা করেন। পরে উপস্থিত সকলের মধ্যে শিরনী বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট