1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জকিগঞ্জে বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

সারা দেশের ন্যায় সিলেটের সীমান্ত জনপদ জকিগঞ্জেও বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় জকিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মঙ্গল শোভাযাত্রা জকিগঞ্জ পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে মিলিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার, জকিগঞ্জ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোঃ ওয়াজেদ আলী, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রিক্তা রানী সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ-এর ডেপুটি কমান্ডার আব্দুল মোতালেব, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ ও প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট