1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী

জকিগঞ্জ সংবাদ-এর ১০ম বর্ষপূর্তি শনিবার

আহসান হাবীব লায়েক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

জকিগঞ্জের প্রথম অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল জকিগঞ্জ সংবাদ ডটকম-এর ১০ বর্ষপূর্তি ও অনলাইন ভিত্তিক টিভি ‘জকিগঞ্জ এসটিভি’র আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শনিবার। বিশেষ এই দিনকে সামনে রেখে আগামীকাল শনিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকার সময় জকিগঞ্জ প্রেসক্লাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামির মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মোঃ জয়নুল ইসলাম ও জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না,
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এ অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ-এর প্রধান সম্পাদক রহমত আলী হেলালী অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য যে, ২০১১ সালের ১১ সেপ্টেম্বর এই পোর্টাল জকিগঞ্জ থেকে যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০১২ সালের জুন মাসে প্রিন্ট পত্রিকা সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ সরকারি অনুমোদন লাভ করে। শনিবার জকিগঞ্জ সংবাদ-এর অনলাইন ভিত্তিক টিভি ভার্সন ‘জকিগঞ্জ এসটিভি’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট