1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর আটগ্রাম ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন জকিগঞ্জের ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা: সমাধানের আশ্বাস জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জকিগঞ্জে ৪০ বছর ইমামতি শেষে মাওলানা আব্দুল কাদিরের বিদায় মুহূর্তে রাজকীয় সংবর্ধনা প্রদান

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

সিলেটের জকিগঞ্জে একাধারে ৪০ বছরের ইমামতি শেষে বিদায় মুহূর্তে রাজকীয় সংবর্ধনায় ভূষিত হয়েছেন মাওলানা আব্দুল কাদির।
জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী আল ফালাহ জামে মসজিদের ইমামকে স্থানীয়রা এই সম্মান প্রদান করেন।
বৃহস্পতিবার  (৩ জুলাই) বিকাল ৩টায় দীর্ঘ ৪০ বছরের ইমামতি শেষে বিদায় সংবর্ধনায় অশ্রুসিক্ত নয়নে অনুভূতি পেশ করলেন মাওলানা আব্দুল কাদির।
বারঠাকুরী আল ফালাহ জামে মসজিদ ও মহল্লাবাসীর উদ্যোগে এ সম্বর্ধনা মাহফিল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
মসজিদ কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাবের সভাপতিত্বে ও সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাবেক মেম্বার সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা আব্দুল খালেক, বারঠাকুরী শিতালঙ্গিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুস সালাম, সমাজসেবী ও শিক্ষানুরাগী আখতার হোসেন রাজু, তরুণ সমাজসেবী ও ব্যবসায়ী আবিদুর রহমান, তালিমুল কুরআন মহিলা একাডেমী’র পরিচালক ও ইমাম সমিতি ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা হাম্মাদ হোসাইন, মাওলানা ফয়জুর রহমান, মসজিদের ইমাম মাওলানা নোমান আহমদ, মাওলানা নাজির আহমদ, মাওলানা মাসুম আহমদ ও সংগঠক জাহেদ আহমদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাওলানা হাবিব আহমদ শিহাব বলেন, ইমাম সাহেব যখন মসজিদে যোগদান করেন তখন অতি অল্প বেতনে খেদমত শুরু করেন। তাঁর প্রিয় ওস্তাদ আমার শ্রদ্ধেয় পিতা মুহতারাম মাওলানা আব্দুর রহিম সাহেবের নির্দেশে এই মসজিদে আসেন। মানুষের ভালোবাসা স্নেহ মমতা আন্তরিকতার মাধ্যমে দীর্ঘ ৪০ টি বছর অতিবাহিত করেন আজকের সংবর্ধিত সম্মানিত ইমাম।
সুখে দুঃখে এলাকার মানুষের সাথে হাসিমুখে কথা বলতেন তিনি। অভাব দন্যতা থাকা সত্ত্বেও কোন মানুষের কাছে তা প্রকাশ করেননি। মহান রাব্বুল আ’লামিনের উপর পুর্ণ ভরসার মাধ্যমে তার যাবতীয় চাহিদা পূরণ করে নিতেন। সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার মহান এক উদ্যোগী ব্যক্তি ছিলেন তিনি। কোন রকম রাজনৈতিক সামাজিক কালিমা তাকে স্পর্শ করতে পারেনি। যার কারণে একি মসজিদে একাধারে ৪০ বছর ইমামতি করার গৌরব অর্জন করে আজকে রাজকীয় বিদায় নিয়ে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন মাওলানা আব্দুল কাদির। ইমাম সাহেবের সুখে দুঃখে সবাইকে পাঁশে থাকার উদাত্ত আহ্বান জানান অনুষ্ঠানের সভাপতি।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে অশ্রুসিক্ত নয়নে সবাইকে কাঁদিয়ে রাজকীয় বিদায়ের মাধ্যমে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন এলাকাবাসী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট