1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

সিলেট আসছেন বিপিএলের “সিলেট টাইটানস”র উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরী: বরণে ব্যাপক প্রস্তুতি

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেসী, শিক্ষানুরাগী ও দানবীর ফাহিম আল্ চৌধুরী সোমবার বিকেল ৩টায় বেসরকারি হেলিকপ্টার নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করবেন। তাঁর আগমনকে ঘিরে সিলেটজুড়ে বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও আনন্দের আবহ তৈরি হয়েছে।
জানা যায়, বিপিএল উদ্যোমে যখন মজেছে পুরো সিলেট। ঠিক সেই উদ্যোমে অলংকার হয়ে উঠেছে সিলেট টাইটানস উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর বাহারী ফেস্টুন ও বিলবোর্ড। নগরীর মোড়ে মোড়ে ওই বিলবোর্ডগুলো যেন বাড়তি অনন্য আকর্ষণ।
বিপিএল সিলেটে প্রতিনিধিত্ব করছে সিলেট টাইটানস। নতুন মালিকানায় টিমটি শুরুতেই ভালো করে এগিয়ে গেছে সাফল্যের অর্ধেক পথ। প্রচার প্রচারণা সহ সামগ্রীর ব্যবস্থাপনায় পরিনত হয়েছে বিপিএলের জমজমাট আসরের শিকারী বাঘে।
গত ২৭ ডিসেম্বর নোয়াখালী এক্সপ্রেসের সাথে দুর্দান্ত খেলে দেখিয়ে দিয়েছে তাদের কাংখিত শক্তি-মত্তা। ওই টিমের গোপন শক্তি টপ বস ফাহিম আল চৌধুরীর দল বান্ধব ক্যারিশমা। কারন যেখানে হাত দেন তিনি, সেখানে সোনা ফলে সিলেটে কৃতিমান ওই সন্তানের যতনে। বিপিএলে ব্যাতিক্রম ঘটবে না, এমন অভিমত টিম সংশ্লিষ্টদের।
আগামী ৩০ ডিসেম্বর বেলা ১ টায় সিলেট টাইটানস মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম রয়্যালসের। সেই ম্যাচ মাঠে বসে প্রত্যক্ষ করে দলকে মনোবল যোগাতে সোমবার সিলেট এক সংক্ষিপ্ত সফরে আসছেন দলের উপদেষ্টা ও ফাহিম আল চৌধুরী ট্রাস্ট-এর চেয়ারম্যান ও বহুজাতিক ব্যবসায়ী যুক্তরাজ্য প্রবাসী ফাহিম আল চৌধুরী।
এদিকে ফাহিম আল্ চৌধুরীকে বরণে গ্রহন করা হয়েছে ব্যাপক প্রস্তুতি। টিম সিলেট টাইটানস ও ফাহিম আল চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে দেয়া হবে বিমানবন্দরে এক সংবর্ধনাও। এছাড়া সিলেটের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বরণ করবেন তাকে।
অপরদিকে জিয়া পরিবারের ঘনিষ্ঠ ফাহিম আল চৌধুরী ইতিমধ্যে মানবিক কার্যক্রমে ব্যাপক প্রশংসিত হয়েছেন। সিলেটের জকিগঞ্জ-কানাইঘাটে শিক্ষা, চিকিৎসা, উন্নয়ন ও মানবিক কার্যক্রমসহ জনকল্যাণমূলক মুখী নানা উদ্যোগে সর্বস্তরের মানুষের কাছে তিনি যেন এক ন্যাচারাল হিরো। সেকারনে বিমানবন্দরে উৎসুক মানুষের ঢল নামবে বলে মনে করছেন বিমানবন্দর সংশ্লিষ্টরাও
জন্মভূমির মাটি ও মানুষের প্রতি গভীর ভালোবাসার কথা জানিয়ে ফাহিম আল চৌধুরী বলেন, মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াই তাঁর আত্মিক প্রশান্তির জায়গা। সেই ভালোবাসা থেকেই আগামী ৩০ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস ম্যাচটি সরাসরি মাঠে বসে উপভোগ করার উদ্যোগ নিয়েছেন তিনি।
এ উপলক্ষে ইতোমধ্যে বিপুলসংখ্যক টিকিট সংরক্ষণ করা হয়েছে, যাতে সাধারণ দর্শকরা বিনামূল্যে খেলা উপভোগ করতে পারেন। ফাহিম আল চৌধুরীর ভাষায়, এটি কোনো আনুষ্ঠানিকতা নয়; বরং জন্মভূমির মানুষের প্রতি ভালোবাসার ঋণ শোধের একটি ক্ষুদ্র প্রয়াস।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট