1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

কমিউনিটি অ্যাওয়ার্ড পেয়েছেন জকিগঞ্জের আবুল হোসেইন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদান এবং প্রবাসীদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে প্রশংসনীয় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে সফল কমিউনিটি অ্যাওয়ার্ড পেয়েছেন জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র জেনারেল সেক্রেটারি আবুল হোসেইন। শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে একজন সফল প্রবাসী হিসেবে এ সম্মাননা দেয়া হয়। তাঁর হাতে সম্মানজনক এ অ্যাওয়ার্ড তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।
এ সময় উপস্থিত ছিলেন-বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলম, সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ ও সিলেট জেলা পুলিশ সুপার কাজী আখতার ‍উল আলমসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত ‘প্রবাসী সম্মাননা-২০২৫’ পেয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১শ’ ৩ জন প্রবাসী সিলেটী। এক হাজারের মত আবেদন করা প্রবাসীর মধ্যে ১শ’ ৩ জনকে বাছাই করেছে সিলেটের জেলা প্রশাসন। তন্মধ্যে জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের সোনাসার গ্রামের মকবুল হোসাইন ও রায়হানা বেগমের সন্তান যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেইন অ্যাওয়ার্ড প্রাপ্ত হন।
জানা যায়, জকিগঞ্জের এই কৃতি সন্তান জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের জেনারেল সেক্রেটারি ছাড়াও গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশন ইউকে’র জেনারেল সেক্রেটারি, গ্লোবাল জালালাবাদসহ বিভিন্ন সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তিনি হাউজ অব কমন্সে এওয়ার্ড, ক্রয়ডন কাউন্সিল, টাওয়ার হ্যামলেটস, ওয়ারথিং কাউন্সিল থেকে বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।
স্থানীয়রা জানান, যুক্তরাজ্যে জকিগঞ্জী তথা সিলেটীদের নিয়ে যে ক’জন মানুষ কাজ করেন তাদের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছেন আবুল হোসেইন। চলতি বছরের ১৬ সেপ্টেম্বর ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে বিশেষ সম্মাননা লাভ করেছেন। আন্তর্জাতিক মানবকল্যাণমূলক সংগঠন “আরএ ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল”-এর পক্ষ থেকে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
এদিকে সম্মাননা গ্রহণের পর আবুল হোসাইন বলেন, “এটি শুধু একটি পুরস্কার নয়, আমাদের কমিউনিটির প্রতিটি মানুষের সম্মিলিত প্রচেষ্টার প্রতিচ্ছবি। এই অনুপ্রেরণা নিয়ে আমি সমাজকল্যাণের পথচলা আরও শক্তিশালী করতে চাই।”
অপরদিকে প্রবাসী কমিউনিটি সংগঠক ও সমাজসেবী আবুল হোসেইন এ সম্মানে ভূষিত হওয়ায় জকিগঞ্জের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও প্রবাসী বাংলাদেশি মহলে এ সাফল্য উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট