সিলেট জেলার মে-২০২৬ মাসের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) বা “এসি ল্যান্ড অফ দ্য মান্থ” হিসেবে মনোনীত হয়েছেন জকিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস।
রোববার (১৭ মে) অসিলেট জেলা রাজস্ব সভায় কর্মক্ষেত্রে চমৎকার পারফরম্যান্স এবং অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই অনন্য সম্মাননা প্রদান করা হয়।
সিলেট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠত্বের এই সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র প্রনয় বিশ্বাসের হাতে তুলে দেন। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে জকিগঞ্জের এসিল্যান্ড প্রনয় বিশ্বাস জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমানসহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা জানান, এই স্বীকৃতি তার কাজের সততা ও নিষ্ঠার প্রমাণ। এই সম্মাননা তাকে আগামীতে আরও নব উদ্যোমে ও জনকল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। তারা প্রনয় বিশ্বাসের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও শুভকামনা ব্যক্ত করেন।
এদিকে নিজের ভালো কাজের জন্য এমন একটি স্বীকৃতি পাওয়ায় কাজের আরও গতি বাড়বে বলে অনুভূতি প্রকাশ করেছেন। জকিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস। তিনি জানান, কাজের জন্য এমন একটি সম্মাননা আমাকে আনন্দিত করেছে। আগামী দিনে তিনি যেন রাষ্ট্রের যথাযথ দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের উপকার করতে পারেন সেই আশা প্রকাশ করেন।
Leave a Reply