1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের অবহেলিত জামালপুরে মানবিক উদ্যোগ, বিনামূল্যে চিকিৎসা পেলেন ৬৫০ জন ক্যান্সার আক্রান্ত আবুল কালামের পাশে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট, অপারেশনের জন্য আর্থিক সহায়তা আল্লামা বালাউটি ছাহেব (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়নে শুক্রবার মতবিনিময় সভা জকিগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫, চারজন বিভিন্ন মামলার আসামি ৩ ডিসেম্বর জকিগঞ্জ সফরে আসছেন জাতীয় সংসদের স্পিকার, অনুষ্ঠান সফল করতে এমপি আবুল হাসানের আহ্বান স্পিকারের জকিগঞ্জ সফর সফল করতে খেলাফত মজলিসের যৌথ দায়িত্বশীল সমাবেশ জকিগঞ্জের গঙ্গাজল সিরাজপাড়া গ্রামে ফিরোজ আলী মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন জকিগঞ্জে কৃষিকার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রশ্ন, ভোগান্তিতে কৃষকেরা লন্ডনে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র ‘জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল দিবস’ পালন জকিগঞ্জে প্রবীণ মাওলানাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,থানায় মামলা

জকিগঞ্জের অবহেলিত জামালপুরে মানবিক উদ্যোগ, বিনামূল্যে চিকিৎসা পেলেন ৬৫০ জন

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের জামালপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জামালপুরে মওলানা তাজ উদ্দিনের বাড়িতে এ চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মাশুকুর রহমান মারুফের সার্বিক তত্ত্বাবধানে বালাউটি ছাহেবের বাড়ির ব্যবস্থাপনায় আয়োজিত এ চক্ষু শিবিরে প্রায় ৬৫০ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় রোগীদের মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। পাশাপাশি চোখের ছানি ও লেন্স অপারেশনের জন্য ৮০ জন রোগীকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সিলেটে পাঠানো হয়েছে।

চিকিৎসাসেবা নিতে সকাল থেকেই বিভিন্ন বয়সী রোগীদের উপস্থিতি ছিল। স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় সাবেক মেম্বার রাতুল বিশ্বাস বলেন, তাঁর বয়স ৭০ বছর হলেও এই এলাকায় এর আগে কখনো এমন উদ্যোগ দেখেননি। তিনি আক্ষেপ করে বলেন, জকিগঞ্জের সবচেয়ে অবহেলিত এলাকাগুলোর মধ্যে জামালপুর অন্যতম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ রশিদ বাহাদুর, সাবেক মেম্বার রাতুল বিশ্বাস, সাবেক মেম্বার বিবালাল বিশ্বাস, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আছলাম উদ্দিন, মাওলানা আবুল আহাদ ও মাওলানা আবুল কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট