1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে প্রবীণ মাওলানাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,থানায় মামলা জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচি জকিগঞ্জ থানার ওসির সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা কানাইঘাটের দুর্গম দনা এলাকায় বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ রোগী জকিগঞ্জে ১০ দিনে সুরমা-কুশিয়ারায় তিন ভাঙন আটগ্রামে ডাইক বিলীন, গদাধরে সড়ক ধস, ভাখরশালে ভূখণ্ড হারানোর শঙ্কা সংসদে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভালোবাসায় সিক্ত মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন জকিগঞ্জের তওফিক মাহবুব চৌধুরী

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পেয়েছেন জকিগঞ্জের কৃতি সন্তান মোঃ তওফিক মাহবুব চৌধুরী।

রোববার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোঃ মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা যায়, জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের অন্তর্গত মহিদপুর গ্রামের রত্নগর্ভা সন্তান তওফিক মাহবুব চৌধুরী ১৯৭০ সালে সিলেট শহরে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম এমএ মান্নান চৌধুরী সিলেট সরকারি এমসি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক ছিলেন। মাতা নূর রওশন চৌধুরী সুনামগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং পরবর্তীকালে সিলেট জেলা শিক্ষা অফিসার ছিলেন।
তওফিক মাহবুব চৌধুরী ১৯৮৫ সালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৭ সালে সিলেট সরকারি এমসি ইন্টারমিডিয়েট কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন (১৯৮৮-৯৪)।
তিনি ১৫তম বিসিএস-এর মাধ্যমে ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কসভো (২০০২), লাইবেরিয়া (২০০৬) ও ডারফুর, সুদান (২০১১) মিশনে ইউএন পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভার্জিনিয়ায় ইউএস-এর এফবিআই ন্যাশনাল একাডেমিতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
কর্মজীবনে তওফিক মাহবুব চৌধুরী ২০০৭-০৯ সালে বরিশাল জেলা ও ২০১২ সালে রাজশাহী জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি স্টাফ অফিসার-টু-আইজিপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিসি ডিবি-দক্ষিণ ও ডিসি ওয়ারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে ডিসি হেডকোয়ার্টার্স, স্পেশাল ব্রাঞ্চের এসপি (প্রশাসন ও অর্থ) ও অ্যাডিশনাল ডিআইজি ছিলেন। সর্বশেষ তিনি পুলিশ অধিদপ্তর, ঢাকায় উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে গতকাল রোববার তওফিক মাহবুব চৌধুরীকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দেয়া হলে তাঁর নিজ জন্মভূমি জকিগঞ্জ উপজেলার মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে তাকে অভিনন্দন জানাতে দেখা গেছে। অনেককে বলতে শুনা গেছে, অত্যন্ত নির্লোভ, নির্মোহ ও মানবিক অফিসার হিসেবে বাংলাদেশ পুলিশে প্রায় আড়াই যুগ থেকে কাজ করে আসছেন তওফিক মাহবুব চৌধুরী। তিনি নিজ দায়িত্ব পালনে অত্যন্ত মেধাবী ও চৌকস। কর্মক্ষেত্রে সব সময় তিনি দায়িত্বশীলতার পরিচয় দিতে সক্ষম হয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট