1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের অবহেলিত জামালপুরে মানবিক উদ্যোগ, বিনামূল্যে চিকিৎসা পেলেন ৬৫০ জন ক্যান্সার আক্রান্ত আবুল কালামের পাশে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট, অপারেশনের জন্য আর্থিক সহায়তা আল্লামা বালাউটি ছাহেব (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়নে শুক্রবার মতবিনিময় সভা জকিগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫, চারজন বিভিন্ন মামলার আসামি ৩ ডিসেম্বর জকিগঞ্জ সফরে আসছেন জাতীয় সংসদের স্পিকার, অনুষ্ঠান সফল করতে এমপি আবুল হাসানের আহ্বান স্পিকারের জকিগঞ্জ সফর সফল করতে খেলাফত মজলিসের যৌথ দায়িত্বশীল সমাবেশ জকিগঞ্জের গঙ্গাজল সিরাজপাড়া গ্রামে ফিরোজ আলী মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন জকিগঞ্জে কৃষিকার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রশ্ন, ভোগান্তিতে কৃষকেরা লন্ডনে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র ‘জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল দিবস’ পালন জকিগঞ্জে প্রবীণ মাওলানাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,থানায় মামলা

আগামীকাল সাবেক মন্ত্রী ও উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা এম.এ.হক-এর ২৬তম মৃত্যুবার্ষিকী

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

জকিগঞ্জ তথা সিলেটের মাটি ও মানুষের এক সময়ের জনপ্রিয় নেতা সাবেক মন্ত্রী ও উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা এম.এ.হক (বাঘা হক)-এর ২৬ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার। তিনি ১৯৯৬ সালের ৬ এপ্রিল ঢাকায় ইন্তিকাল করেন। পরে তাকে রাজধানীর বনানী গোরস্থানে সমাহিত করা হয়। মরহুম মোহাম্মদ আব্দুল হক (এম এ হক) ১৯১৯ সালের ১ জানুয়ারী জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা সাহেবজান আলী ও মাতা সকিনা খাতুনের অক্লান্ত পরিশ্রমের ফসল এম এ হক কামালপুরের মতো একটি পল্লী অঞ্চল থেকে বেড়ে উঠে একাধারে একজন সফল মন্ত্রী, সংসদ সদস্য, উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, লেখক, দারিদ্র্য বিমোচনের প্রবক্তা ও বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং বহু জনহিতকর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও উদ্যোগক্তা ছিলেন।
বিগত দু’বছর করোনা ভাইরাস পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাঁর মৃত্যু দিবসে আনুষ্ঠানিক কোন কোরআন খানি বা দোয়া মাহফিল করা হয়নি। তবে এবার এ দিবসকে সামনে রেখে এম.এ.হক ফাউন্ডেশন ও এম.এ. হক স্মৃতি পরিষদ ছাড়াও সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ ক্বোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
অপরদিকে এম.এ.হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের বন্ধু-বান্ধব, গুণগ্রাহী ও আত্মীয়বর্গকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও দোয়া করার জন্য এম এ হক ফাউন্ডেশন ও পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট