1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি

জকিগঞ্জে আজ বিশ্বজয়ী হাফিজ আবু তালহা’র নাগরিক সংবর্ধনা

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩

লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী জকিগঞ্জের সন্তান হাফিজ আবু তালহা-কে এক নাগরিক সংবর্ধনা প্রদান করবে জকিগঞ্জবাসী।
আজ রোববার বেলা ২ ঘটিকার সময় জকিগঞ্জ বাজারের এমএ হক চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে সফল ও সার্থক করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশ্বজয়ী হাফিজ আবু তালহা নাগরিক সংবর্ধনা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা মুখলিছুর রহমান জানান, আজ রোববার সকাল ১১ ঘটিকার সময় সিলেট এম.এ.জি. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হাফিজ আবু তালহা পৌছলে সেখানে কমিটির পক্ষ থেকে তাকে রিসিভ করে সরাসরি জকিগঞ্জের অনুষ্ঠান স্থলে নিয়ে আসা হবে। পথিমধ্যে শেওলা-জকিঞ্জ রোডের জিরো পয়েন্ট থেকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তাকে ২২ কিলোমিটার স্কট দেয়া হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে জকিগঞ্জের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে জকিগঞ্জের সর্বস্তরের নাগরিকবৃন্দকে উপস্থিত থেকে তা সফল করে তোলার জন্য আয়োজকদের পক্ষ থেকে তিনি অনুরোধ জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট