1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের অবহেলিত জামালপুরে মানবিক উদ্যোগ, বিনামূল্যে চিকিৎসা পেলেন ৬৫০ জন ক্যান্সার আক্রান্ত আবুল কালামের পাশে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট, অপারেশনের জন্য আর্থিক সহায়তা আল্লামা বালাউটি ছাহেব (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়নে শুক্রবার মতবিনিময় সভা জকিগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫, চারজন বিভিন্ন মামলার আসামি ৩ ডিসেম্বর জকিগঞ্জ সফরে আসছেন জাতীয় সংসদের স্পিকার, অনুষ্ঠান সফল করতে এমপি আবুল হাসানের আহ্বান স্পিকারের জকিগঞ্জ সফর সফল করতে খেলাফত মজলিসের যৌথ দায়িত্বশীল সমাবেশ জকিগঞ্জের গঙ্গাজল সিরাজপাড়া গ্রামে ফিরোজ আলী মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন জকিগঞ্জে কৃষিকার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রশ্ন, ভোগান্তিতে কৃষকেরা লন্ডনে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র ‘জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল দিবস’ পালন জকিগঞ্জে প্রবীণ মাওলানাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,থানায় মামলা

সিলেটে সাবেক মন্ত্রী ও উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা এম.এ.হক-এর ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

জকিগঞ্জের রত্নগর্ভা সন্তান সাবেক মন্ত্রী ও উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা এম.এ.হক-এর ২৬তম মৃত্যুবার্ষিকী পালন করেছে সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ। এ উপলক্ষে বুধবার (৬ এপ্রিল) রাত ১০ ঘটিকায় সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ জকিগঞ্জ হসপিটালে এক আলোচনা সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ হসপিটাল, সিলেট-এর চেয়ারম্যান সুয়েব লস্কর-এর সভাপতিত্বে ও সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ-এর প্রধান সম্পাদক রহমত আলী হেলালীর পরিচালনায় শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন ৩নং কাজলসার ইউপি সদস্য মাওলানা কফিলুজ্জামান কফিল।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জকিগঞ্জ উপজেলা পরিষদ-এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাব্বীর আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, এনজিও সংস্থা সীমান্তিকের চেয়ারম্যান মাজেদ আহমদ চঞ্চল, সিলেট দারুল আজহার মডেল মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মনজুরে মাওলা, জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুর রহমান, জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হেলাল উদ্দিন লস্কর, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক ডাইরেক্টর আখতার হোসেন রাজু, জকিগঞ্জ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন লস্কর জুয়েল, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের নির্বাহী সম্পাদক আহমদুল হক চৌধুরী বেলাল, ব্যবস্থাপনা সম্পাদক এম.এ.ওয়াহিদ চৌধুরী,জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আতিকুর রহমান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক এম.এ.কে.চৌধুরী জাবেদ, জকিগঞ্জ উপজেলা যুব সংহতির সদস্য সচিব আলী হোসেন, ইছামতি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস শহীদ, প্রভাষক নুরুজ্জামান খাঁন. মানবাধিকার কর্মী সাব্বির আহমদ ও ছয়েফ মিরাশী প্রমূখ।
আলোচনা সভা শেষে হাফিজ আমিনুল করীমের তেলাওয়াত ও জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর-এর মোনাজাত এবং শিরণী বিতরণের মাধ্যমে সভার কাজ সমাপ্ত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট